বাংলায় সাহায্য
সেন্ট অ্যালবান্সে পারিবারিক ও ইমিগ্রেশন সলিসিটর
বিবাহবিচ্ছেদ, টাকা-পয়সা ও সম্পত্তি ভাগ, সন্তান, এবং যুক্তরাজ্যের ভিসা: আমরা সহজ ভাষায় বুঝিয়ে বলি এবং কাজ শুরুর আগেই ফি জানিয়ে দিই।
বুকিং ফর্মে আপনার নাম ও ফোন নম্বর ইংরেজি অক্ষরে লিখুন। ভাষা হিসেবে "Bengali" আগে থেকেই বেছে রাখা আছে।
খরচ
- প্রথম ১৫ মিনিটের কল: বিনামূল্যে (এটি আইনি পরামর্শ নয়)
- ইমিগ্রেশন বিষয়ে সলিসিটরের সাথে ৩০ মিনিট: £150 + VAT
- পারিবারিক বিষয়ে সলিসিটরের সাথে ৬০ মিনিট: £250 + VAT
- আমাদের নিয়োগ দিলে পরামর্শের ফি মোট ফি থেকে বাদ দেওয়া হয়।
আমরা যেসব বিষয়ে সাহায্য করি
- বিবাহবিচ্ছেদ ও আর্থিক নিষ্পত্তি
- কনসেন্ট অর্ডার (সমঝোতাকে আইনত বাধ্যতামূলক করা)
- সন্তানের দেখাশোনার ব্যবস্থা
- ইসলামিক বিবাহ ও বিচ্ছেদ
- স্পাউস / পার্টনার ভিসা
- স্থায়ীভাবে থাকার অনুমতি (ILR)
- ব্রিটিশ নাগরিকত্ব
- ভিসা প্রত্যাখ্যান ও আপিল
ওয়েবসাইটের বাকি অংশ ইংরেজিতে। প্রশ্ন থাকলে ফোন করুন।
কীভাবে কাজ হয়
- অনলাইনে বিনামূল্যে ১৫ মিনিটের কল বুক করুন, বা সরাসরি ফোন করুন।
- আমরা আপনার অবস্থা বুঝে নিই এবং কাজ শুরুর আগে নির্দিষ্ট ফি জানাই।
- আমরা কাজটি করি এবং প্রতিটি ধাপে আপনাকে জানাই।
আমাদের অফিস
Capstan House, 182–184 Hatfield Road, St Albans AL1 4JG
এটি সাধারণ তথ্য, আইনি পরামর্শ নয়। আপনার বিষয়ে একজন সলিসিটরের সাথে কথা বলুন।